দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি আরও জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।

Post a Comment

0 Comments