ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।

Post a Comment

0 Comments