ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আলহাজ্ব শাহজাহান চৌধুরী মোট ১ লাখ ৭২ হাজার ০৬১ ভোট পেয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ০২৫ ভোট। ফলে ৪৫ হাজার ০৩৬ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জয় লাভ করেন।
এই আসনে পোস্টাল ব্যালটেও জামায়াত প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে ছিলেন। পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন করেছিলেন মোট ১৪ হাজার ২৭২ জন। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ১০ হাজার ২৫৫টি এবং ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ৩৫৪টি ভোট।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জামায়াত প্রার্থীর ধারাবাহিক অগ্রগতি ফলাফলে বড় প্রভাব ফেলেছে। সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
0 Comments