Recents in Beach

ব্রেকিং নিউজ

খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির একমাত্র ২৯৮ নম্বর সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনে আব্দুল ওয়াদুদ ভুঁইয়া মোট ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা, যিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট।

বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাহাড়ি ও সমতল এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর ধারাবাহিক এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে।

খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

Post a Comment

0 Comments