তুরাগে ১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি তাহিরপুরে আটক

বহুল আলোচিত রাজধানীর তুরাগে সংঘটিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার পলাতক আসামি মো. জনি মিয়াকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জনি মিয়া (৩৫) একই ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তুরাগ থানার মামলা নং ১০(৩) ২৩, পেনাল কোডের ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ ধারায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি জনি মিয়াকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে বড়ছড়া এলাকা থেকে আটক করেন।

টেকেরঘাট পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জনি মিয়াকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments