সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

সিবি ডেক্স: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে, তবে টাকার সঠিক পরিমাণ গণনা চলছে। আটক হওয়ার পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ এবং এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

Post a Comment

0 Comments