কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল। প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৮,৪৬৬।
এছাড়া মোট ১০,৯১৭টি পোস্টাল ভোট বাকি থাকলেও ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। বিজয় নিশ্চিত হওয়ার পর টিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে লুৎফুর রহমান কাজল বলেন, “সংসদে গেলে আমি বিএনপির সংসদ সদস্য। তবে কক্সবাজারে আমি কক্সবাজারবাসীর সংসদ সদস্য।”
তিনি কক্সবাজারে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “সংসদে গেলে আমি কক্সবাজারকে ঢেলে সাজানোর কাজ করবো। এ এলাকার মানুষকে একটি নিরাপদ নগরী উপহার দেব।” দীর্ঘ ১৭ বছর পর জাতীয় সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল। তাঁর বিজয়ে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, বিভিন্ন স্থানে বিজয় মিছিলও অনুষ্ঠিত হচ্ছে। ২০০৮ সালে তিনি শেষবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
0 Comments