ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বড় ব্যবধানে এগিয়ে আছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্রে তিনি ৩৩,৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১২,৪১৩ ভোট।
সদর ও পৌরসভার ৬৬ কেন্দ্রে মাসুদ সাঈদী ২১,৪৩৩ ভোট অর্জন করেছেন, যেখানে ধানের শীষ প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১৪,২৮৫ ভোট। নাজিরপুর উপজেলার ৭২ কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফলে দাঁড়িপাল্লা প্রার্থী পেয়েছেন ১৩,২৬৮ ভোট এবং ধানের শীষ প্রার্থী ১৫,৭০৬ ভোট।
১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এখানে জামায়াত প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী জয়ী হন। বিশেষ করে ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করে মাত্র ২৬০ ভোট ব্যবধানে বিজয়ী হন। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, এই আসনে জামায়াতের প্রার্থী স্থানীয় সমর্থন ও কেন্দ্রভিত্তিক কার্যক্রমের কারণে গুরুত্বপূর্ণ ব্যবধানে এগিয়ে আছেন।
0 Comments