বাঁশখালীতে ৭,৬৫১ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীর জয়

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী আসনে ৭ হাজার ৬৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। তিনি প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৮৬১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২১০ ভোট। ফুটবল প্রতীকে ৫৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী।
স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় এ আসনে নির্বাচনটি ত্রিমুখী রূপ নেয়। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় মূলত জামায়াত ও বিএনপির দুই প্রধান প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ ছিল।
নির্বাচনের দিন সকাল থেকেই বাঁশখালীর প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।

Post a Comment

0 Comments