বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে কক্সবাজার রিজিয়নের টুরিস্ট পুলিশের হলরুমে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছৈয়দুল আমিন সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুল আলীম নোবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল। অনুষ্ঠানে সদর উপজেলা কমিটির সহ-সভাপতি ওমর ফারুক সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবছারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদ্য অনুমোদিত ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মো. সিরাজুল ইসলাম আজাদ, সহ-সভাপতি ওমর ফারুক সোহাগ, সাধারণ সম্পাদক ছৈয়দ আমিন সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবছারের নাম ঘোষণা করা হয়।
বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও পেশাদার সাংবাদিকতা বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
0 Comments