এই উদ্যোগটি ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করেন সমাজসেবক মোঃ আব্দুর রহিম। এ সময় বিদ্যালয়ের মোট ৪৪ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।অভিভাবকরাও এমন সহায়তায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের এগিয়ে আসা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্যোক্তা মোঃ আব্দুর রহিম লামা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও লামা সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা অতীতে নানা নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হলেও সমাজসেবামূলক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি।
এ বিষয়ে তিনি বলেন,
“পাহাড়ি ও অসহায় শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পারলে সমাজ ও দেশ উপকৃত হবে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”
এ মানবিক উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
0 Comments