মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টন এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় ডিবি পুলিশের দেওয়া প্রথম অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ইনকিলাব মঞ্চ নারাজি আবেদন করলে আদালত মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়। এই মামলায় বর্তমানে সাবেক কাউন্সিলর বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
0 Comments