বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যটন নগরী কক্সবাজার-এর লং বীচ হোটেল-এ অনুষ্ঠিত ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এ সংলাপের আয়োজন করে।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও ডিআই সিনিয়র রাজনৈতিক ফেলো ইউসুফ বদরীর সভাপতিত্বে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের কনসালটেন্ট সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ও নারী-যুব প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম বাহাদুর, এনসিপির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে প্রতিটি দল নিজ নিজ নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করবে। কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় যৌথ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অনলাইন ও অফলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংলাপে অংশগ্রহণকারীরা মনে করেন, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে পারলে কক্সবাজারে স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
0 Comments