পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানিয়েছেন, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়েছে।
মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আঙ্গুর মিয়ার নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের সব দলীয় পদ কেন্দ্রীয় বিএনপির নির্দেশে স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে জাহাঙ্গীরের সদস্য পদসহ সব পদ স্থগিতের নির্দেশ দেন।
0 Comments