তিনি বলেন, কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া তাঁর নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে প্রতিপক্ষের সমর্থকরা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি। তবে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান শফিকুর রহমান।
কারা পোলিং এজেন্টদের বের করে দিয়েছে—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি শুধু ‘প্রতিপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। একই সঙ্গে তিনি সামগ্রিকভাবে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে বলেও মন্তব্য করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু এলাকায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব খাটানোর চেষ্টা দেখা যাচ্ছে। তবে তিনি দাবি করেন, এসব বিচ্ছিন্ন ঘটনা সত্ত্বেও সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে ভোট দিতে পারছে।
0 Comments