পৌর প্রশাসকে জনতার মেয়রর ফিকুল ইসলামকে চান মো. আলী

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার শহর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী দাবি করেছেন, কক্সবাজার পৌরবাসীর আস্থা, সাহস ও ভালোবাসার প্রতীক জননেতা রফিকুল ইসলাম।

তিনি বলেন, নব্বইয়ের দশক থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হয়ে ধারাবাহিক জনসমর্থনের যে ইতিহাস রফিকুল ইসলাম সৃষ্টি করেছেন, তা কক্সবাজার পৌর রাজনীতিতে একটি উজ্জ্বল অধ্যায়। জাতীয়তাবাদী আদর্শে পরীক্ষিত এই নেতা কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবা, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রতি তাঁর প্রতিশ্রুতি প্রমাণ করেছেন।

মো. আলী আরও বলেন, দল ও জনগণের প্রয়োজনে অগ্রণী ভূমিকা রাখা এই অভিজ্ঞ ও সংগ্রামী নেতৃত্ব সময়ের দাবিতে আরও বড় দায়িত্ব পালনের যোগ্য। পৌরবাসীর প্রত্যাশা দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্বের হাতে পৌর প্রশাসন পরিচালিত হোক। সেই প্রত্যাশা থেকেই রফিকুল ইসলামকে কক্সবাজার পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দেখতে চান তারা।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রফিকুল ইসলাম কক্সবাজার পৌরসভাকে উন্নয়ন ও সুশাসনের নতুন ধারায় এগিয়ে নেবেন।

Post a Comment

0 Comments