ঢাকা-১৫ আসনে পোস্টার অপসারণে মাঠে জামায়াত আমির

ভোটের পর নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন স্থান থেকে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন তিনি।

জামায়াত আমির বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের পর পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয়ভাবে এ উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Post a Comment

0 Comments