সিবি ডেক্স: কক্সবাজার-২ আসনের অন্তর্গত মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রের প্রাথমিক ভোট গণনার ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীক মোট ৫৭,২১৪ ভোট পেয়েছে। অপরদিকে দাড়িপাল্লা প্রতীকের প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬,৪৮৭। প্রাথমিক এই ফলাফলে মহেশখালী ও কুতুবদিয়া এলাকার কেন্দ্রগুলোতে ধানের শীষ প্রতীক দাড়িপাল্লার তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
0 Comments