এরফানুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি NCP–এর সকল কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপিসহ সাচিং প্রু জেরীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তবে তিনি কোথাও উল্লেখ করেননি যে তিনি বিএনপিতে যোগদান করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগকে কেন্দ্র করে ভিন্ন ধরনের প্রচারণা ছড়িয়ে পড়েছে। কিছু মহল দাবি করছে, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। তবে সংশ্লিষ্ট সূত্র ও এরফানুল হকের বক্তব্য অনুযায়ী, এমন কোনো ঘোষণা তিনি দেননি এবং বিএনপিতে যোগদানের বিষয়ে ছড়িয়ে পড়া এসব বার্তাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এরফানুল হক তার সিদ্ধান্ত ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
0 Comments