ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ধানের শীষে উখিয়া-টেকনাফ ঐক্য

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী শাহ জাহান চৌধুরী এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নেতৃবৃন্দ জানান, উখিয়া ও টেকনাফ বিএনপি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও এই ঐক্য অটুট থাকবে। দলীয় স্বার্থ ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক কাতারে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ধানের শীষের পক্ষে ঐক্য বজায় রাখাই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, উখিয়া-টেকনাফ বিএনপি ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করবে।

0 Comments