বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির গোয়েন্দা শাখার দক্ষিণ বিভাগের বিশেষ ফোর্স পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে ফারুকের সহযোগী সজীবকেও গ্রেপ্তার করে পুলিশ। সজীবের বিরুদ্ধেও অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ফারুক চট্টগ্রাম নগরের স্টেশন রোড, নিউ মার্কেট, কদমতলী, বিআরটিএসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিল। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে সে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।
পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ফারুকের বিরুদ্ধে প্রাথমিকভাবে নয়টি মামলা যাচাই করা হয়েছে এবং সিডিএমএসের মাধ্যমে আরও মামলার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ফারুক নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়াকুব আলীর ছেলে।
গ্রেপ্তার সজীব ময়মনসিংহের কোতোয়ালি থানার কালীবাড়ি রোড এলাকার আজাদের ছেলে। পুলিশের দাবি, সেও একই এলাকায় অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে সক্রিয়ভাবে জড়িত ছিল।
0 Comments