ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত, লামা

ফরহাদ আহমদ সজল, লামা (বান্দরবান): মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে লামায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে “শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫” পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ মঈন উদ্দিন শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া লামা পৌরসভা, লামা থানা এবং বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতির সেই অপূরণীয় ক্ষতির স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

0 Comments