ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সেন্টমার্টিনে সিমেন্ট পাচারকালে ৯ জন আটক

মোঃ নবীর আলী, টেকনাফ: মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ৯ জন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর সকাল ৯টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’-এর একটি দল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে এলাকায় একটি সন্দেহজনক ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক-করের ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা মূল্যমানের ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা ৯ জনকে আটক করে কোস্ট গার্ড।

জব্দকৃত ট্রলার, মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

0 Comments