প্রযুক্তি নজরদারিতে দেখা যায়—মাদকের নৌযানটি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে বিজিবি ও র্যাবের যৌথ টহল দল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়।
নৌযানটি সৈকতের নিকটবর্তী কচ্ছপিয়া ঘাটে পৌঁছালে পাচারকারীরা পানিতে নেমে ইয়াবা হস্তান্তরের চেষ্টা শুরু করে। সেই মুহূর্তে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে। এতে একজন পাচারকারীকে ১ লাখ ইয়াবাসহ আটক করা সম্ভব হয়। তবে আরও দুই পাচারকারী উত্তাল সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তির নাম হোসেন আহমেদ (৩৫), তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর লম্বরি এলাকার নুর আহমদের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন—মিয়ানমারে অবস্থানরত মাদক চক্র থেকে বিভিন্ন সময় মাদক সংগ্রহ করে বাংলাদেশে এনে পাচারের চেষ্টা করত এই চক্রটি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments