নিহত মোহাম্মদ ছৈয়দ (৫০) একই এলাকার বাসিন্দা। তিনি কয়েক বছর আগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন। পুরো পরিবারই রোহিঙ্গা নাগরিক।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ছৈয়দের বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয়। পরে ধানক্ষেতে মাটি চাপা দেয়া শার্ট থেকে গন্ধ বেরোতে দেখে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
অভিযুক্তের স্ত্রী শারমিন আক্তার জানান, সোমবার ভোরে মসজিদ থেকে ফিরে আসার পর শ্বশুরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার স্বামী রফিক লাঠি দিয়ে আঘাত করলে ছৈয়দ মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে মরদেহ বস্তায় ভরে রাতে ধানক্ষেতে পুঁতে রাখা হয়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহকেই হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ছেলে রফিককে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
0 Comments