স্থানীয়রা জানান, হঠাৎ গুদামের ভেতরে বিস্ফোরণ হলে আশপাশে থাকা লোকজন আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের সবাইকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
কর্তৃপক্ষ ধারণা করছে, গুদামের ভেতরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
0 Comments