কেন্দ্রভিত্তিক ফলাফলে বেশিরভাগ হলে সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিশেষ করে রোকেয়া হলে তিনি পেয়েছেন সর্বোচ্চ ১,৪৭২ ভোট। সুফিয়া কামাল হলে পেয়েছেন ১,২৭০ ভোট, শহীদুল্লাহ হলে ৯৬৬ ভোট, বিজয় একাত্তর হলে ৯৯১ ভোট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৮৪২ ভোট।
অন্যদিকে জগন্নাথ হলে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১,২৭৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তবে বেশিরভাগ হলে সাদিক কায়েমের ভোটের দাপট ছিল সুস্পষ্ট।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে এগিয়ে আছেন সাদিক কায়েমের প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। তিনি বেশিরভাগ হলে সর্বোচ্চ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন।
ভোট গণনার ফলাফলে স্পষ্ট, ডাকসু নির্বাচনে এবারের প্রতিদ্বন্দ্বিতা মূলত সাদিক কায়েম ও আবিদুল ইসলামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাদিক কায়েম একতরফা ব্যবধানে এগিয়ে গেছেন। শিক্ষার্থীদের মধ্যে তার প্যানেলকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
0 Comments