Recents in Beach

ব্রেকিং নিউজ

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন

সিবি ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানাই। ডাকসু-চাকসু থেকে অনেকেই জাতীয় রাজনীতিতে বড় নেতা হয়েছেন, আবার অনেকে এখনও সংগ্রাম করছেন—এটাই শিক্ষাঙ্গন ও জাতীয় রাজনীতির বাস্তবতা।

ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশের সামাজিক ও রাষ্ট্রীয় অনেক পরিবর্তন ছাত্র আন্দোলনের মাধ্যমেই এসেছে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টির মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ২৩টি পদে বিজয় লাভ করেছেন। স্বতন্ত্র প্রার্থীরাও তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন।

Post a Comment

0 Comments