ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”
এর আগে একই অভিযোগে ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
দুই প্রার্থীর বর্জন ঘোষণায় ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্যাম্পাসজুড়ে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
0 Comments