এজাহারে অভিযোগ করা হয়, ইজারাদাররা লোভ ও দুরভিসন্ধি থেকে ধারণক্ষমতার তিন থেকে চারগুণ টিকিট বেশি বিক্রি করেন। এর ফলে গ্যালারিতে অতিরিক্ত ভিড় হয় এবং তাদের সহযোগিতায় দুষ্কৃতিকারীরা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় সরকারি কর্মকর্তাদের কাজে বাধা, আক্রমণ এবং সম্পত্তি ক্ষতির ঘটনাও ঘটে। মামলার সাক্ষী করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাত সদস্যকে।
উল্লেখ্য, শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু বনাম উখিয়া ফাইনাল খেলায় অতিরিক্ত দর্শক সমাগমে হট্টগোলের ঘটনা ঘটে। এতে ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন এবং খেলা স্থগিত হয়।
0 Comments