Recents in Beach

ব্রেকিং নিউজ

জামায়াতের পাঁচ দফা দাবি, ঢাকায় বিক্ষোভ ১৮ সেপ্টেম্বর

সিবি ডেক্স: আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচারের দাবিও জানিয়েছে দলটি। এ দাবিকে সামনে রেখে জামায়াত ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভের পর ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে, আর ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জামায়াতের পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন
২. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু
৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ

তাহের বলেন, “দেশের সংকট সমাধানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, নইলে অর্জিত অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে।”

Post a Comment

0 Comments