Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে ফিশারিঘাট থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফের কায়ুকখালীয়া ফিশারিঘাট এলাকায় একটি মাছ ধরার নৌযান থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সন্ধ্যায় বিজিবির দুটি ব্যাটালিয়নের যৌথ অভিযানে এ সময় দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন— টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-ব্লকের বাসিন্দা মো. আনাছ (৪০) ও টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার মো. সাদেক (১৯)।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার নৌযান থেকে দুইজনকে আটক করা হয়। পরে নৌযানটির জালের ভেতরে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেট থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মিয়ানমারের জিঞ্জিরা এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে টেকনাফের লবণঘাট এলাকায় পৌঁছানোর পরিকল্পনা ছিল।

উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments