রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের একদিন আগে অতিরিক্ত বগি সংযোজনের সিদ্ধান্ত হতে পারে। সেই ক্ষেত্রে নতুন টিকিট অনলাইনে ও কাউন্টারে পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রথম বিশেষ ট্রেনটি ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছাড়বে এবং ১ অক্টোবর ভোর ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি ১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছাড়বে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাত সাড়ে ১০টায় আরেকটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে ২ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে।
২ অক্টোবর কোনো ট্রেন চলাচল করবে না। তবে ৩ অক্টোবর রাত সাড়ে ১০টায় আবার ঢাকা থেকে ছাড়বে আরেকটি বিশেষ ট্রেন, যা ৪ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে এবং একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ৮টায় ঢাকায় ফিরবে।
প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানান, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে ট্রেন। তাই যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তঃনগরের মতো সব ধরনের সুযোগ–সুবিধা থাকবে এবং যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
প্রসঙ্গত, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অফিস–আদালত টানা চার দিন বন্ধ থাকবে। দীর্ঘ ছুটিতে ভ্রমণপিপাসুদের চাপ সামলাতে শুধু ঢাকা–কক্সবাজার নয়, ঢাকা–চট্টগ্রাম রুটেও বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে।
0 Comments