Recents in Beach

ব্রেকিং নিউজ

কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফের সাবরাং কাটাবনিয়ার মৃত নুনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) এবং কক্সবাজার শহরের সমিতি পাড়ার আমির হামজার ছেলে আব্দুর রব (২৫)। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments