Recents in Beach

ব্রেকিং নিউজ

ট্যুরিস্ট পুলিশের সম্মেলনে কক্সবাজার রিজয়নের ভূয়সী প্রশংসা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের জাতীয় কনফারেন্সে কক্সবাজার রিজিয়নের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি (চলতি দায়িত্ব)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন তিনি। এসময় কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অপরাধবিরোধী অভিযান, নিরাপত্তা কার্যক্রম, পরিবেশ ও মানবিক উদ্যোগের বিশেষ প্রশংসা করেন প্রধান।

তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে নিরাপত্তা জোরদার করতে কক্সবাজার রিজিয়নকে আরও শক্তিশালী মনোবল নিয়ে কাজ করতে হবে। এ নির্দেশনাকে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মোঃ রুহুল আমিন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন (ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ, অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল বিভাগ) এবং অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার) (চট্টগ্রাম বিভাগ)। এছাড়াও সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের সব রিজিয়নের পুলিশ সুপার ও জোন ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Post a Comment

0 Comments