Recents in Beach

ব্রেকিং নিউজ

শিবালয়ে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টায় ৫ বখাটে আটক

সিবি ডেক্স: মানিকগঞ্জের শিবালয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাঁচ বখাটেকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন—সাতুরিয়া গ্রামের ইমরান শেখ (২৩), আশিক খাঁ (২৪), শিপন খাঁ (২৪), ইয়াছিন শেখ (২২) ও ফরিদ শেখ (২০)। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, দশম শ্রেণির এক ছাত্রী বান্ধবীর সঙ্গে বাড়ি ফেরার পথে বখাটেরা তার গতিরোধ করে। তারা ওড়না টেনে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করলে ছাত্রী ও বান্ধবী চিৎকার করে। স্থানীয়রা ছুটে এসে ছাত্রীর উদ্ধার ও পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ইভটিজিংয়ের দায়ে তাদের গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। সোমবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Post a Comment

0 Comments