Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে পালিয়ে এসেছে ১৭ মাঝিমাল্লা

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আরাকান আর্মির কবল থেকে পালিয়ে আসেন ১৭ জন মাঝিমাল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজ দুটি মো. হাসান ও মৃত রশিদের মালিকানাধীন ট্রলার। ট্রলারদুটি জেটিঘাটে ফিরে এসেছে। ঘটনাস্থল থেকে জেলেদের জিজ্ঞাসাবাদ করছে কোস্টগার্ড। এ ঘটনায় এখনও কোনো আহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র বলছে, এর আগে কয়েকবার আরাকান আর্মির কৌশলগত অভিযান ও জেলেদের ওপর হুমকির কারণে মাঝিমাল্লাদের নিরাপদে বাংলাদেশে ফিরতে সমস্যা হচ্ছিল। এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments