Recents in Beach

ব্রেকিং নিউজ

মতিঝিলে ইয়াবাসহ কক্সবাজারের দুই কারবারি গ্রেপ্তার

সিবি ডেক্স: রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে মতিঝিল থানার আরামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. দেলোয়ার হোসেন (২৯) ও মো. তৈয়বুল ইসলাম (৩৪)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম আরামবাগ সার্কুলার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দু’জন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় এবং তৈয়বুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারদের শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments