Recents in Beach

ব্রেকিং নিউজ

এশিয়া কাপ ট্রফি বিতরণে ভারত-পাকিস্তান নাটক

সিবি ডেক্স: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের লড়াইয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই দেখা যায় এক অভিনব নাটক।

পুরস্কার বিতরণীর শেষপর্যায়ে এসে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এসময় নাকভি নীরবে মঞ্চ থেকে নেমে যান, সঙ্গে নামেন অন্য অতিথিরাও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ভারত সরকারই ক্রিকেটারদের নাকভির কাছ থেকে ট্রফি না নিতে নির্দেশ দেয়। এর ফলে ট্রফি মঞ্চ থেকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় খেলোয়াড়রা ট্রফি ছাড়াই ছবি তোলেন—যা ক্রিকেট ইতিহাসের এক বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত হচ্ছে।

অন্যদিকে, রানার্সআপ পাকিস্তানি খেলোয়াড়রা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে পদক নিয়েছেন এবং দলের চেক গ্রহণ করেছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় খেলোয়াড়রা বাকি পুরস্কার অন্য অতিথিদের কাছ থেকে নিলেও ট্রফি বিতরণ ঘিরে অস্বাভাবিক এ পরিস্থিতি ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments