ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

হাতি তাড়ানোর ফাঁদে যুবকের মৃত্যু

সিবি ডেক্স: চট্টগ্রামের আনোয়ারায় হাতির তাণ্ডব ঠেকাতে স্থানীয়ভাবে বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম জাহেদ খান (১৮)। তিনি ওই এলাকার আব্দুল হাফেজের ছেলে। আহতরা হলেন একই এলাকার আমির খান (২০) ও মেহেরুন্নেসা ওরফে বাহান্নী (৩৫)।

প্রত্যক্ষদর্শী নিহতের মামাতো ভাই শাকিল জানান, জাহেদ গরু বাড়ি নিতে পাহাড়ে গেলে হাতি তাড়ানোর জন্য রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জাহেদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0 Comments