Recents in Beach

ব্রেকিং নিউজ

ধর্ষণ মন্তব্যে বিতর্কে অভিনেত্রী কুনিকা

সিবি ডেক্স: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কুমার শানুর সঙ্গে দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে শিরোনামে আসা এই অভিনেত্রী এবার ধর্ষণ নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে আলোচনায়।

সম্প্রতি ‘বিগ বস্‌ ১৯’-এর প্রতিযোগী কুনিকার একটি পুরনো সাক্ষাৎকার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেন, বিনোদন জগতে প্রকৃত অর্থে ‘ধর্ষণ’ বলে কিছু নেই; বরং মহিলারাও প্রযোজক-পরিচালকদের প্ররোচনামূলক ইঙ্গিত দেন। তাঁর ভাষায়, মহিলারা সরাসরি কাজ চান না, বরং সুগন্ধির প্রশংসা কিংবা ইঙ্গিতপূর্ণ কথা বলেন। এভাবেই নাকি সম্পর্ক তৈরি হয়। মন্তব্যে তিনি আরও বলেন, কোনও স্পষ্টবাদী নারী ধর্ষণের শিকার হন না।

এই বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই কুনিকার বক্তব্যকে নারীর প্রতি অবমাননাকর এবং বাস্তবতা অস্বীকার করার অভিযোগ তুলেছেন।

বিষয়টি নিয়ে কুমার শানুর ছেলে জান কুমার শানু কঠোর সমালোচনা করে লেখেন, “তিনি নিজেই সারা জীবন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাই বেশি মুখ খুললে তাঁর আসল চেহারাই ফাঁস হয়ে যাবে।”

কুনিকা এর আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি টানা ছয় বছর কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সময় শানু বিবাহিত ছিলেন। পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায়। তবে কুনিকার দাবি, কুমার শানু তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। সেই প্রেমকে তিনি “আত্মার সম্পর্ক” হিসেবে দেখলেও একে “অত্যন্ত বিষাক্ত” বলেই আখ্যা দেন।

Post a Comment

0 Comments