Recents in Beach

ব্রেকিং নিউজ

ডাকসুতে শিবিরের জয়, হিজাব বিতর্কে নীলা

সিবি ডেক্স: সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সদস্য পদে লড়া সাবিকুন নাহার তামান্না সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট। ফলাফল ঘোষণার সময় তার নাম উচ্চারণ করা হলে সিনেট ভবন মুখরিত হয়ে ওঠে ‘হিজাব হিজাব’ স্লোগানে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আলোচনার ঝড় তুলেছে।

এ প্রসঙ্গে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তীব্র প্রতিক্রিয়া জানান। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ডাকসু ভোট শেষ হইল, কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড। ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম ১৪ হাজারেরও বেশি ভোট পাইয়া, জিএস হইল ফারহাদ, এজিএস হইল মোহিউদ্দিন। মোট ২৮টা পদের মধ্যে ২৩টা ঝুইলা নিল! কিন্তু জিতার পরেও শান্তিতে বসতে না পেরে ‘হিজাব হিজাব’ স্লোগান দিতাছে।”

তিনি আরও কটাক্ষ করে লিখেছেন, “হিজাব দিয়া কি বৃষ্টির পানি ধইরা রাখবি, না গ্যাস বিল কমাইবি? প্রতিদিন নারীদের উপরে ধর্ষণ হইতাছে, থানায় কেস জমা, আদালতে মামলা ঝুলছে, কিন্তু এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত।”

ডাকসুকে ‘হিজাবসু’ আখ্যা দিয়ে নীলা বলেন, “যে দেশে নারীদের সম্মান নাই, সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল। আগে তোর নিজের মাথা কাপড় দিয়ে মুড়িয়ে ফেল, তারপর মেয়েদের মাথায় চাপাইবি।”

নারীদের ওপর জোর করে পোশাক চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি সতর্ক করেন, “বাংলার মাটিতে জঙ্গি ঠেলাঠেলি চলবে না। নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে, প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়া মুড়াইস।”

Post a Comment

0 Comments