Recents in Beach

ব্রেকিং নিউজ

সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন থাকবে না

সিবি ডেক্স: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, আগামী নির্বাচনের আয়োজন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছু থাকবে না। তিনি বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার অনুসারে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে সব রাজনৈতিক দল হয়তো এখনও ঐকমত্যে পৌঁছায়নি। সময় আছে, আশা করা যায় আলোচনার মাধ্যমে সমাধান মিলবে। নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে, অন্য কোনো প্রক্রিয়া এলে পরে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে, সব বিষয়ে সব রাজনৈতিক দলের একমত হওয়া সম্ভব নয়। দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা সমঝোতায় পৌঁছাতে পারব বলে আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

Post a Comment

0 Comments