Recents in Beach

ব্রেকিং নিউজ

ইউটাহে রাজনৈতিক নেতা হত্যা, শোক ও নিন্দা

সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দিবাগত রাতে তারেক রহমান এই হত্যাকাণ্ডকে নৃশংস উল্লেখ করে তীব্র সমালোচনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, “চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। একটি গণতান্ত্রিক সমাজে কেবল রাজনৈতিক বিশ্বাস বা সক্রিয়তার কারণে কাউকে কখনোই সহিংসতার শিকার হতে হবে না। ধর্ম, মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারও জীবন এভাবে শেষ হওয়া মেনে নেওয়া যায় না।”

তারেক রহমান নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানান। হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্টও শোক প্রকাশ করে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ইউএসএ-তে ডানপন্থি রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

Post a Comment

0 Comments