মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল আসার সময় তিনি প্রতিক্রিয়া জানান। আবিদুল ইসলাম খান বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নেওয়া হয়েছে। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।”
তার এই অভিযোগের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
0 Comments