নলকূপ খনন কাজের পাম্প মেকানিক নুরুল কবির জানান, প্রায় ১৭৪ ফুট গভীরে পৌঁছালে প্রচণ্ড গতিতে বাতাস বের হতে থাকে। এতে লোহার খুঁটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউএনও হেদায়েত উল্যাহ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের মতে, এটি ‘পকেট গ্যাস’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী প্রাকৃতিক গ্যাস নয়, বরং জৈব পদার্থ পচে তৈরি অস্থায়ী দাহ্য গ্যাস, যাকে স্থানীয়ভাবে ‘পকেট গ্যাস’ বলা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও একই ইউনিয়নের সিপাহীরপাড়ায় নলকূপ খননের সময় একইভাবে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছিল।
0 Comments