নিহত জাগির হোসেন চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল ফজল ওরফে ভোলা মিয়ার ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বনপুকুর গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি বাস লেগুনা গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পথচারী জাগির হোসেনকে ধাক্কা দিলে তিনি খাদে পড়ে যান এবং বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
নিহতের ভাই ফরহাদ হোসেন জানান, তার ভাই নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনায় প্রাণ হারান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। বাস ও লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 Comments