প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট টেকনাফ উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক অসীম ধর ও সদস্যসচিব কাঞ্চন চৌধুরী এ কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে দুলাল কুমার দে’কে আহ্বায়ক ও সুমন শীলকে সদস্যসচিব করা হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কমিটি দায়িত্ব পালনের মাধ্যমে টেকনাফে পূজা উদযাপন কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।
0 Comments