Recents in Beach

ব্রেকিং নিউজ

কুয়াকাটা সৈকতে নারীর ভিডিও, যুবকের জেল

সিবি ডেক্স: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে রুবেল পাহলান (৩০) নামে এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক নারীরা সৈকতে গোসল করছিলেন। এ সময় রুবেল গোপনে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি ফটোগ্রাফারদের চোখে পড়লে তারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া জানান, রুবেল শুধু ভিডিও করছিলেন না, পাশাপাশি অশ্লীল মন্তব্যও করছিলেন। আরেক ফটোগ্রাফার রুবেল জানান, তার মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া গেছে, যেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে কুয়াকাটার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছিল।

এ প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। এমন অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। একইভাবে ইউএনও ইয়াসীন সাদেক বলেন, সৈকতে নারীদের গোপনে ভিডিও ধারণ একটি গুরুতর অপরাধ। তাই অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

Post a Comment

0 Comments