মৃত ভিক্ষুর নাম থুই নু মং মারমা ওরফে কিমাচারা (২২)। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে এবং শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও প্রকৃত কারণ নিশ্চিত নয়। স্থানীয়রা জানান, সকালে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন ভিক্ষুর শয়নকক্ষ ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তারা ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ভিক্ষু কোমরবন্ধি (কটিবন্ধনি) দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
0 Comments